নয়া কাগজ
রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ৭, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভির্সের পাঁচটি ইউনিট।

রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনে এ পর্যন্ত ১৫ থেকে ২০টি ঘর পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও বলেন, আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্‌ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।

সর্বশেষ - বিভাগীয় খবর