নয়া কাগজ
রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ৩০, ২০২৪ ১:৪৫ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ইউটার্ণ নেয়া বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে এনা পরিবহনের চালক স্বপন হোসেন (৫৫) মারা গেছেন। বাস চালক নিহত স্বপন হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাঙ্গর এলাকার মৃত আয়ুব আলীর ছেলে।

শনিবার (২৯ জুন) সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ঢালিবাড়ী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, শনিবার সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড়ে বালু বোঝাই একটি ট্রাক ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনা পরিবহনের চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্বপন হোসেনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে আছে। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

ভালুকায় তিন দিনব্যাপী বইমেলা

ভুয়া ডিগ্রি নিয়ে মানবাধিকার সংগঠনের উপদেষ্টা পরিচয়ে চাঁদাবাজি

ভালুকায় চোরাই মোবাইল উদ্ধারসহ আটক ১

ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  কলকারখানা ডিআইজি’র কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা

আল্লাহর ভালোবাসা মেলে যেভাবে

ভালুকায় কারখানা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

পাড়াগাঁও মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা