নয়া কাগজ
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

দীর্ঘ কারা ভোগের পর মুক্তি পেল – মাওলানা আমির হামজা”

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৭, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন-আলেমের দ্বীন আন্তর্জাতিক সুনামধন্য বিশিষ্ট তাফসীরকারক,

উদীয়মান তরুণ বক্তা – আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাজলুম আলেমে দ্বীন মাওলানা আমির হামজা সাহেব।

আজ ৭ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

মুফতি আমীর হামজা সাহেব কে ২০২১ সালের ২৪ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে আটক করে।

এর পর থেকে তিনি-সরকারি দলীও কিছু দুষ্কৃতী চক্র মহলের দ্বারা জুলুমের শিকার হয়ে কারাগারেই ছিলেন।

অবশেষে- আল্লাহর অশেষ মেহেরবানীতে তার প্রিয় বান্দাকে ২ বছর ৬ মাস ১৪ দিন অর্থাৎ ৯২৫ দিন কারাভোগের পর তিনি কারামুক্ত হলেন।”আলহামদুলিল্লাহ “।

বাংলাদেশের জনসাধারণ সহ বিশ্বের সর্ব স্তরের আম মুসলিম জনতা আশা করছে -আবারো,
কোরআনের বাণী নিয়ে “তিনি মাঠে ময়দানে কোরআনের কথা বলুন” তাদের এই প্রত্যাশা।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত