নয়া কাগজ
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় অবৈধ পেট্রোল বিক্রির দোকানে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২০, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

  1. ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অবৈধ ডিজেল-পেট্রোল বিক্রির দোকানে গভীর রাতে আগুনে পুড়ে আমির হোসেন নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। উপজেলার হবিরবাড়ী আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজী হোসেনের প্রজেক্টে এই ঘটনাটি ঘটেছে।

    আমির হোসেন গাজী হোসেনের প্রজেক্টে থেকে খোলা বাজারে অবৈধভাবে ডিজেল-পেট্রোল এর ব্যবসা করতেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
    জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) রাতের তিনটার দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাখানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দোকান ঘরে প্রবেশ করে দেখেন দুই ড্রামের চিপায় আমীর হোসেনের পোড়া লাশ পড়ে রয়েছে। পরে নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, পুলিশের মাধ্যমে রাত তিনটার আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং আমীর হোসেনের পোড়া লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর