নয়া কাগজ
বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

কসবায় ৫০ বস্তা চোরাই চিনিসহ আ.লীগ নেতা আটক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১০, ২০২৪ ৬:৫৮ পূর্বাহ্ণ

ইমামুল হক

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত পথে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সদস্যরা।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আফজাল হোসেন।

এর আগে সোমবার গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসত বাড়ির সামনের মূল গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ হাতেনাতে নুরুন্নবী আজমলকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা জনি নামে অপর একজন সহযোগী পালিয়ে যায়। পরে আটক আজমলের দেয়া তথ্য মতে, বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়।

তিনি আরও জানান, মোট ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় আজমলকে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ঈশাখাঁ লেখক সম্মাননা পেলেন কবি শাহ আলম বিল্লাল

শিল্প চর্চ্চাকে দলীয় গন্ডির মধ্যে আবদ্ধ রাখা ঠিক না —ফখর উদ্দিন বাচ্চু এমপি

ভালুকায় জাতীয় নাগরিক কমিটির ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে  জনমত জরিপ কর্মসূচি

শরীয়তপুরে মসজিদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নতুন দেশ গড়ার প্রত্যয়ে_ রেজাউল করিম রোমেল

ভুয়া ডিগ্রি নিয়ে মানবাধিকার সংগঠনের উপদেষ্টা পরিচয়ে চাঁদাবাজি

ভালুকায় কয়েলের আগুনে মা ও ২ শিশু দগ্ধ

ভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

ভালুকায় মহাসড়কের পাশে ফেলা ময়লার স্তুপ অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

ইনিসপেয়ার ইউনিটি বিডি – ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ