নয়া কাগজ
বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ২৭, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম এ ওয়াহেদের (ট্রাক প্রতীক) প্রচার মাইক ভাঙচুর ও কর্মীর উপর হামলার ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা রজু হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর সোমবার দীন মোহাম্মদ (৩৮) নামে এক প্রচারকর্মী সতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতিকের) প্রচারনা চালাচ্ছিলো। ঘটনার দিন আনুমানিক ৩ ঘটিকার সময় প্রচারমাইক বহনকারী অটোরিকশা পানিহাদী এলাকায় পৌছার পর পানিহাদী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মতিউল ইসলাম নুরু(৫৫) এর হুকুমে একই গ্রামের আশরাফুল হকের ছেলে জাকির হোসেন (২৪) ও আজাদ মৃধার ছেলে আকাশ মৃধা (২৫) অজ্ঞাত নামা ১০/১৫ জনসহ দীন মোহাম্মদের অটোরিকশার গতিরোধ করে এবং দীন মোহাম্মদকে পানিহাদী এলাকায় ট্রাক প্রতিকের প্রচারনা চারাতে নিষেধ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীরা দীন মোহাম্মদকে এলোপাথাড়ি মারপিট করে বাশের লাঠি দিয়ে ট্রাক প্রতিকের প্রচারনায় ব্যবহৃত অটোরিকশাটি ভেঙ্গে ফেলে। পরে ট্রাক প্রতিকের কর্মীরা খবর পেয়ে দীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এম.এ ওয়াহেদের নির্বাচনি এজেন্ট এ.বি.এম আফরোজ খান আরিফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা নং- ২৬ তারিখ- ২৭-১২-২০২৩ ইং রজু করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। এসব বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবেনা। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

ভালুকায় যুবদলের সভাপতির বিরুদ্ধে জমি ও ব্যবসা দখলের অভিযোগ

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল 

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ভালুকায় বিয়ের পর যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূর বিষ খেয়ে আত্মহত্যা

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি— সফিউল্লাহ আনসারী

সামিউল ইসলাম ভালুকায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত  

ভালুকার মাদক সম্রাট রায়হান, আকিব ও ফাহিম গ্রেফতার

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস ড্যারেন