নয়া কাগজ
রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ছানি (চক্ষু) রোগি বাছাই ক্যাম্প ও ফ্রী অপারেশন 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২৭, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

মো:আসাদুজ্জামান খান

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশের সিংহভাগ মানুষ তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত। মানবিক দৃষ্টিকোণ থেকে, মানুষের সমসাময়িক অধিকার নিশ্চিত করতে, নিরবে কাজ করে চলেছে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার (কমিউনিটি হেলথ্ এ্যান্ড মাইক্রোফাইনান্স)। আদ্-দ্বীন ওয়েল ফেয়ার ও আদ্-দ্বীন হাসপাতালের যৌথ উদ্যোগে, মেহেরপুর সদরে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রী মেডিকেল ক্যাম্প।অদ্য, ২২-০৪-২০২৫ সকাল ১০:০০ ঘটিকায় থেকে শুরু হয় ছানি রোগি বাছাই করন। যেখানে অংশ নেয় গ্রামাঞ্চলের অতি-দরিদ্র ও সাধারণ মানুষ, বিশেষত বয়স্ক নারী-পুরুষ। এ সময় ২৪২ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়, ৪৩ জন রোগীকে চশমা প্রদান করা হয় এবং ৫২ জন ছানি রোগীকে নেওয়া হয়েছে যশোর আদ্-দ্বীন হাসপাতালে। উল্লেখ্য যে, সকল ছানি রোগীর থাকা, খাওয়া ও যাতায়াত খরচ আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

এসময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম (এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) সদরের, আকুল হোসেন (ব্রাঞ্চ ম্যানেজার), মিঠুন আহমেদ (এ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার), রুমি খাতুন (হিসাব রক্ষক), আরও উপস্থিত ছিলেন, জাকিয়া পারভিন, নুরানি আক্তার , রিক্তা আক্তার, তানিয়া আক্তার, লাভলি খাতুন, কৌহিনূর খাতুন, বিপাশা খাতুন প্রমুখ।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, আদ্-দ্বীন বিভিন্ন প্রকার সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম, পরিচালনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, সর্বজন স্বীকৃত মানবিক প্রতিষ্ঠান হিসেবে, গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। এতিম শিশুদের পূণর্বাসন, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, প্রবীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে আবাসন সুবিধা প্রদান, মানসম্মত স্বাস্থ্য নিশ্চিতকল্পে ঋণ গ্রহীতাদের জন্য স্বাস্থ্য বীমা প্রণয়ন, আদ্-দ্বীনের কর্মএলাকার গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত কল্পে “কমিউনিটি এ্যাম্বুলেন্স সার্ভিস” ২৪ ঘন্টার জন্য প্রস্তুত রাখা, দুঃস্থ ও প্রান্তিক পর্যায়ের অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনাসহ নানাবিধ, সামাজিক উন্নয়নমূলক কাজে আদ্-দ্বীন তার জম্মলগ্ন থেকে নিজস্ব, অর্থায়নে কাজ করে আসছে।

সর্বশেষ - বিভাগীয় খবর