নয়া কাগজ
বুধবার , ২০ মার্চ ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ব্যাংক কর্মকর্তাদের সাথে ওসির মতবিনিময়

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ২০, ২০২৪ ৮:১৬ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের সাথে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) সকালে ভালুকা মডেল থানা সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ব্যাংক কর্মকর্তাদের সাথে আসন্ন ঈদ উল ফিতর পূর্ববর্তী সময়ে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন থানার ওসি মো. শাহ কামাল আকন্দ।

তিনি ব্যাংক কর্মকর্তাদের ব্যাংক ও ব্যাংকের আশপাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখাসহ বিভিন্ন বিষয়ে শতর্কতা অবলম্ভন করতে বলেন। মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারাও তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন। এ সময় ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এসআই চন্দন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর