নয়া কাগজ
শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৭

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ১২, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মামনি আক্তার (৩০) ও সুফিয়া খাতুন (৬০) নামে দুই মহিলা নিহত ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। ঘটনাটি দু’টি ঘটেছে, শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার খিরু ব্রিজের দক্ষিণপাড়ে ও সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার আসাদ চৌধূরীর স্ত্রী মামনি আক্তার (৩০) ও শিশু সন্তান আব্দুল্লাহ আল ফোয়াদকে (৪) নিয়ে ভাই হাসানুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাবার বাড়ি গফরগাঁওয়ের দীঘা গ্রাম থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা খিরুব্রিজের দক্ষিণপাড়ে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মামনি আক্তার মারা যান। এ সময় নিহতের ভাই ও শিশু সন্তান আহত হন।

অপরদিকে একই দিন সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামে এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুফিয়া খাতুন শ্রীপুর উপজেলার শৈলাপ গ্রামের সাহেব আলীর স্ত্রী।

আহতরা হলেন, শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫) একই উপজেলার শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০) গফরগাঁও পাগলা থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫) একই থানার মৃত হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া আক্তার (৩৫)।

ভালুকা মডেল থানার এসআই নূর কাশেম ও ভরাডোবা হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মহানগর শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(মাদরাসা)সুলতানা রাজিয়া

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারী শ্রমিকের

কৃষকের হাত বদলেই সবজির দাম বাড়ে কেজিতে ৪০-৫০ টাকা

ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত – কবিতায় বাজলো হেমন্তের সুর

ভালুকায় সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ভালুকার মাস্টারবাড়িতে টপস কালেকশন এর শো-রুম উদ্বোধন

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

ভালুকায় আস্ -সীরাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন