নয়া কাগজ
শনিবার , ২০ জুন ২০২৬ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ঈশ্বরগঞ্জে লুটপাটের ‘মিছিল’, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র আতঙ্ক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ২০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

 

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত কয়েকদিনে একের পর এক চাঞ্চল্যকর লুটপাটের ঘটনা ঘটেছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক জনপ্রতিনিধি ও বিশিষ্ট আইনজীবীর বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও দায়ীদের চিহ্নিত করতে না পারার কারণে জনমনে নানা প্রশ্ন উঠছে।

সম্প্রতি ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ণের পৌর এলাকার গোহাটাস্থিত বাসভবন থেকে ১০-১২ লক্ষ টাকার মালামাল লুট হয়। অভিযোগ রয়েছে, এই ঘটনার এতদিন পরেও প্রশাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি বা ঘটনাস্থল পরিদর্শনের তথ্য পাওয়া যায়নি।

এরপর ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরীর ময়মনসিংহ শহরের নদীবাংলা অ্যাপার্টমেন্টের বাসায় হানা দেয় দুর্বৃত্তরা। সিসিটিভি ক্যামেরা ও ২৪ ঘণ্টার নিরাপত্তা বেষ্টিত ওই ভবন থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান পণ্যসহ আনুমানিক ৬০-৭০ লক্ষ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

সর্বশেষ শুক্রবার রাত ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ‘স্পার্ক ভিশন লিঃ’ ফ্যাক্টরি ও গোডাউনে বড় ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে।

স্পার্ক ভিশনের পাহারাদারদের ভাষ্যমতে, শুক্রবার রাতে মুখোশধারী ৬০-৭০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারদের হাত-পা বেঁধে জিম্মি করে। এরপর গোডাউনের তালা ভেঙে লোহার মালামাল লুট করে দুটি পিকআপে করে নিয়ে যায়। বাজারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন বলেন ​”ব্যক্তিগত সম্পদ কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হওয়া কেবল আমার ক্ষতি নয়, এটি আমাদের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির এক ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক লুটপাট ঘটে, সেখানে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ফ্যাক্টরির ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং শনিবার তাকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

একের পর এক এসব ঘটনায় উপজেলার সর্বস্তরের মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিশিষ্টজনদের ভাষ্যমতে, একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্পদ লুট হওয়া আইন-শৃঙ্খলার অবনতির চরম বহিঃপ্রকাশ। অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, দুর্বৃত্তদের চিহ্নিতকরণ এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। প্রশাসনের এই নীরবতা ও লুটপাটের লাগামহীন পরিস্থিতি ঈশ্বরগঞ্জবাসীকে এক চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

শিল্প চর্চ্চাকে দলীয় গন্ডির মধ্যে আবদ্ধ রাখা ঠিক না —ফখর উদ্দিন বাচ্চু এমপি

ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে: ড. ইউনূস

বিভিন্নস্থানে ইফতার অনুষ্ঠানে হামলার প্রতিবাদে গফরগাঁওয়ে গণ-ইফতার অনুষ্ঠিত

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

ভালুকায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভালুকায় মানববন্ধন

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস ড্যারেন