নয়া কাগজ
শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ২৯, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া তোফাজ্জল হোসেন হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে শনিবার (২৯ মার্চ) ভালুকার সিডস্টোর বাজারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও যুবদল কর্মী মোঃ শরিফ।

সংবাদ সম্মেলনে মোঃ শরিফ দাবি করেন, গত বছরের ৪ আগস্ট ভালুকার হবিরবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ হামলায় তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তবে, নিহতের পরিবার হতদরিদ্র হওয়ায় ও ভয়ে মামলা করতে পারেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গত ২১ মার্চ তিনি নিজেই ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং ৩৬/২০২৫)।

সংবাদ সম্মেলনে শরিফ অভিযোগ করেন, ২৭ মার্চ ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা হাজী রফিকুল ইসলামের ভাগিনা ও যুবলীগ নেতা মোঃ আবু সাঈদ সরকার বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। মিথ্যা প্রচারণায় বিএনপির ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের নামও জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন। প্রকৃত পক্ষে এসবের সাথে বিএনপির কোন নেতা জড়িত নয়।

শরিফ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে এবং প্রকৃত দোষীদের আড়াল করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও জানান, মিথ্যাচারের সমস্ত প্রমাণ তার কাছে রয়েছে এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

বছর শেষের ভাবনা নতুন বছরের স্বপ্ন_সফিউল্লাহ আনসারী

ভালুকায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

ভৈরবে অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবিতে ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনায় ৯৬ ট্রান্সফরমার চুরি, দিশেহারা কৃষক