নয়া কাগজ
বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

সাড়ে নয় বছরের সংসারের ইতি টানলেন আরিফিন শুভ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ৩১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

বিনোদনের কাগজ: সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে বলে আজ বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন নায়ক।

শুভ বিবৃতির শুরুতে লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। ’

বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে শুভ আরও লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়।আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। ’

এরপরই কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি। লিখেছেন, ‘অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। ’

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে।কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব। ’

দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় করি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার জমি জবরদখল ও প্রাননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ছানি (চক্ষু) রোগি বাছাই ক্যাম্প ও ফ্রী অপারেশন 

আজ থেকে বিজয়ের মাস ডিসেম্বর শুরু

ভালুকায় বনবিভাগের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

টঙ্গীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

টানা চতুর্থ বারের মত নতুন সরকারের যাত্রা শুরু

ছোট কাগজ ‘শ্রাবস্তী’র সাহিত্য আড্ডা অনুষ্ঠিত 

ভালুকায় বাস থামিয়ে মায়ের স্মৃতিবিজড়িত ছবি উপহার নিলেন প্রধানমন্ত্রী 

ভালুকায় ছয় মাস সংসারের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষন মামলা, স্বামী জেলে

ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬