ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
শুক্রবার (২১ আগস্ট)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভালুকা বনবিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান,উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, মেলা শুক্রবার থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। শেষ দিন রোববার বিকেল ৩টায় আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ করা হবে। সফিউল্লাহ আনসারী


















