মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফুলবাড়ীয়া উপজেলা শাখার ঈদ পুর্নমিলনী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন আমাদের মহান মুক্তিযোদ্ধ থেকে শুরু করে ২৪শের জুলাই বিপ্লব জাতির প্রতিটি সংকটে জনগনের মনের কথা বলেছে সংস্কৃতি কর্মীরা। তারা তাদের গানের কথায় ছবির ক্যানভাসে কিংবা কবিতার পঙ্তিমালায় স্বদেশের কথা বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন।
সংস্কৃতি কর্মীরা মানবিক বাংলাদেশ বৈষম্যমুক্ত সবার জন্য উন্মুক্ত একটি পরিবেশ চায় তারা তাদের শিল্প কর্মের অবাদ স্বাধিনতা চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় শির্পকে বিকশিত করতে নানাবিধ কর্মসুচী গ্রহন করেছিলেন কিন্তু জাতির দুর্ভাগ্য সৃজনশীল সেই কাজ গুলো বিগত ১৭বছর ফ্যাসিষ্ট সরকার বন্ধ বরে দিয়েছিল তার মধ্যে নতুন কুড়ি অন্যতম একটি। বক্তাগন বলেন,মানবিক বাংলাদেশ গড়তে হলে সবার আগে মানবিক মানুষ সৃষ্টি করতে হবে। শিল্প কর্ম দিয়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করা অসঙ্গতি তুলে ধরা যতোটা সহজ অন্য কোন মাধ্যমে তা সম্ভব নয়। তাই সঙস্কৃতি চর্চা ও পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।
# সফিউল্লাহ আনসারী


















