নয়া কাগজ
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের তিন লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ২৫, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ‎ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি দোকানের মিষ্টি তৈরির কারখানাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৌরসভার আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ‎অর্থদণ্ড প্রাপ্ত আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার কারখানার স্বত্বাধিকারী সুশান্ত পাল (৩৮)।

‎‎অভিযান-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, মামলাটির নম্বর ৬৬/২০২৬ এবং দোষী সাব্যস্ত হওয়ার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ময়মনসিংহ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ৩৩ ধারায় অপরাধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার নথিতে জরিমানার পরিমাণ তিন লক্ষ লাখ টাকা উল্লেখ রয়েছে।

‎অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফিরোজ হোসেন।

এ সময় ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর শাহাব উদ্দিন, ময়মনসিংহ জেলা নমুনা সংগ্রহকারী কর্মকর্তা মামুন উর রশিদ, ল্যাব টেকনিশিয়ান সারোয়ার হোসেন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - বিভাগীয় খবর