নয়া কাগজ
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

পদত্যাগের পর শেখ হাসিনা কোথায় আছেন জানা গেল

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৬, ২০২৪ ১:৩৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দনে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এ তথ্য।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

ভারতের সংবাদমগুলো জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়েগত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুণর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু ১৪ জুলাই’র পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ লন্ডনগামী কোনো বাণিজ্যিক বিমানের ফ্লাইটে উঠবেন। মূলত তারপর থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী-জনতা। সেই আন্দোলনের মুখেই আজ সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। বিমান বাহিনীর একটি বিমানে চেপে ভারতের উদ্দেশে রওনা দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সফরে শেখ হাসিনার সঙ্গে তার ছোটোবোন শেখ রেহানাও রয়েছেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত