নয়া কাগজ
বুধবার , ২২ মে ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মে ২২, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

আনোয়ার আবেদীন

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নরসিংদীর রায়পুরা উপজেলায় আগামী ২৯ মে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় ও পুলিশ জানায়, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া বুধবার দুপুরে নির্বাচনকে সামনে রেখে পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি গ্রামে গণসংযোগে যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়িতে প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আঘাতে সুমন মিয়া গুরুতর আহত হন। এক পর্যায়ে সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে বিকেলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভালুকায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ভালুকা উপজেলা কমিটি গঠন

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজ থেকে ৩ দিন সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে

ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের নয়া সভাপতি শাওন, সম্পাদক ফেরদৌস

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : আহত ৩০  

গাজীপুরে সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা

ভালুকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ