নয়া কাগজ
সোমবার , ১৫ জুন ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ব্র্যাকের উদ্যোগে মুক্তাগাছায় মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ১৫, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় সেন্ট্রাল-১ ডিভিশনের ত্রিশাল অঞ্চলের মুক্তাগাছা এরিয়ার খেরুয়াজানী অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় এসএস লিড জেনারেশন কার্যক্রমের আওতায় ১৬ জন নারী সদস্যের মাঝে মোট ২৪০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। পাশাপাশি সদস্যদের মুরগি পালন, সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শাহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আরিফুল ইসলাম এবং সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) আমিনা খাতুন ও ত্রিশাল অঞ্চলের সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর এ ধরনের উদ্যোগ সদস্যদের পুষ্টি নিশ্চিতকরণ, আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শাহিদুল ইসলাম জানান, চলমান পুষ্টি চাহিদা পূরণ এবং সদস্যদের আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মুক্তাগাছা অফিস থেকে আরও ৪টি ভার্মি কম্পোস্ট প্ল্যান, ৬ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, ৪৮০টি মুরগির বাচ্চা, ১টি গার্ডেন টিলা এবং সবজি বীজ বিতরণের কার্যক্রমও চলমান রয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ,  আড়াই বছরের শিশুর মাকে জেল

কুড়িগ্রামে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়

ভালুকায় ফেসবুক আইডি দিয়ে সম্মানহানির অভিযোগে জিডি

সরকারি বনভূমি ব্যক্তির নামে ডিমার্গেশন দিতে মরিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ভালুকায় প্রচারণা ঘিরে রণক্ষেত্র: বিএনপি ও স্বতন্ত্র সংঘর্ষে আহত ৩০

ভালুকায় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন