নয়া কাগজ
বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ৫, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়। পবিত্র রমজান, শবেকদর,জুমাতুল বিদা, ঈদ- উল-ফিতর ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয় । আগামী ০৮ মার্চ, (রবিবার) হতে ১২ মার্চ,(বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৫ মার্চ, (রবিবার) হতে ২৬ মার্চ,(বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাস,পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।

বুধবার, (৪মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো.মিজানুর রহমান (ভারপ্রাপ্ত)   স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ০৮ মার্চ (রবিবার) হতে ১২ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৫ মার্চ (রবিবার) হতে ২৬ মার্চ( বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাস,পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।

তবে এ সময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। যে কোনো কর্মচারীকে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হলের জরুরি কাজের জন্য বন্ধের দিনেও নিয়োজিত রাখা যাবে।

উল্লেখ্য,২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস পালন ও ২৭ মার্চ (শুক্রবার) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য ভর্তি পরীক্ষার সকল কমিটির সদস্য ও সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ২৬ মার্চ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে ৮ মার্চের আগে দুই দিন ও ২৬ মার্চের পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিসসমূহ যথারীতি বন্ধ থাকবে। সব মিলিয়ে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়।

আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় প্রতিবন্ধী যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে ৩ মাসের আল্টিমেটাম

জাতির প্রয়োজনে প্রতিটি সংকটে জনগনের পাশে ছিল সংস্কৃতিকর্মীরা

আজ থেকে ৩ দিন সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে

ভালুকায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ

মেহেরপুরে এবি পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন রফিকুজ্জামান সভাপতি, নুরুজ্জামান সদস্য সচিব

ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ছুরিকাঘাতে বাবাকে হত্যা, ছেলে আটক

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের ২য়দিনের কর্মবিরতি

ভালুকায় সাবরেজিষ্ট্রি অফিসে নির্বাচন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন