নয়া কাগজ
বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

আজ থেকে শুরু হচ্ছে বইমেলা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলাকে বলা হয় বাঙালির এক প্রাণের উৎসব। আজ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এ উৎসব। এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জায়গায় প্রকাশকরা বইয়ের পশরা সাজিয়ে বসবেন। এ বছর অধিবর্ষ বলে ২০২৪ সালের বইমেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।বইমেলার পাশাপাশি শুরু হচ্ছে দেশের সাংস্কৃতিক অঙ্গনের আরেক উল্লেখযোগ্য ঘটনা জাতীয় কবিতা উৎসব। যুদ্ধ, গণহত্যাসহ সব অন্যায়ের প্রতিবাদ জানানো হবে ৩৬তম জাতীয় কবিতা উৎসবে। বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই উৎসব। আজ সকালে দুই দিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ।বাংলা একাডেমির আয়োজনে বইয়ের এ উৎসবে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনের মাঠে ৬৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠান ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করবেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত