নয়া কাগজ
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

লালবাগে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৭, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: রাজধানী লালবাগে ৫ তলার ছাদ থেকে পড়ে তানভীর হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বড় ভাই তমাল হোসেন বলেন, তানভীর কবুতর পালতো। সে তার কবুতর পাশের বাসার ছাদে খোঁজ করতে যায়। নিজ বাড়ির পাশের একটি ভবনের পাঁচতলার ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত তানভীর লালবাগ বড় বাত মসজিদ রোডের স্থায়ী বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

ভালুকায় শিল্প কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলা, ভাঙচুর : প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় প্রবাসীর বসতভিটা ও কবরস্থানের জমি দখলের চেষ্টা, ২০ লাখ টাকা চাঁদার অভিযোগ

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল, সম্পাদক মনির নির্বাচিত

ভোট চুরি ঠেকাবে গামছার লোকেরা: বঙ্গবীর কাদের সিদ্দিকী

ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতার ছেলে গ্রেফতার

বানভাসি মানুষদের পাশে সাংবাদিক হাসনাত তুহিন

দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে: ড. ইউনূস