নয়া কাগজ
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকা পৌর তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ আব্দুস সামাদ আজাদকে আহ্বায়ক এবং জুয়েল রানাকে সদস্য সচিব করা হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত চিঠিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে কাজী আল আমীনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

অনুমোদনপত্রে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ও সদস্য সচিবকে সাইনিং ক্ষমতা দেওয়া হয়। তবে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দিতে ব্যর্থ হলে এই আহ্বায়ক কমিটি বাতিল বলে গণ্য হবে।

এছাড়া অনুমোদনের ৬০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড প্রতিনিধি সভার মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পৌর বিএনপি কার্যালয়ে বসে ইউনিয়ন কমিটি অনুমোদন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটির তালিকা জেলা কমিটির কাছে জমা দিতে হবে।

ওয়ার্ড কমিটি গঠন নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে এবং সে ক্ষেত্রে পৌর কমিটির আপত্তি গ্রহণযোগ্য হবে না।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত এই কমিটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জে লুটপাটের ‘মিছিল’, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র আতঙ্ক

ভালুকায় আস্ -সীরাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু

বান্দরবানে মিয়ানমারের সেনাদের গুলিতে ইউপি সদস্য আহত

বিশ্বকাপ-২০২৬ জিতল স্পেন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, মালামাল জব্দ 

মা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ফ্রী মেডিকেল ক্যাম্প মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা শাখা