নয়া কাগজ
বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি আলোচনা সভা 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

ভালুকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি আলোচনা সভা 
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিভিন্ন ইউনিয়ন  থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা ভালুকা সরকারি কলেজ মাঠে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম’র সভাপতিত্বে ও উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
তিনি বলেন “আওয়ামী লীগের ইতিহাস বেইমানী ইতিহাস। এদেশের মানুষ শান্তিকামি মানুষ যখনই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে প্রতিবারই তারা বিরুধীতা করেছে।তাই আমাদের তাদের এ ব্যাপারে সর্তক থাকতে হবে।আমাদের প্রিয়নেতা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।কারন একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি তাই যে কোন মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিতে হবে।”
সমাবেশ শেষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর নেতৃত্বে একটি দীর্ঘ র‍্যালি বের হয়।
র‍্যালিটি পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ,সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন,ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সালাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, সাখাওয়াত পাঠান, পৌর যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, সদস্য আব্দুর রউফ,আলমগীর হোসেন,মাসুদ পারভেজ চান মিয়া,আঃ রহিম,আবু সাঈদ জুয়েল, যুবদলনেতা রাকিবুল হাসান রাসেল,মতিউর রহমান মিল্টন, তাজমুল হক মন্ডল,শামীম আহমেদ,শ্রমিকনেতা সৌমিক হাসান সোহাগ,শাহ মোঃ সুজন,স্বেচ্ছাসেবকদল নেতা কায়সার আহমেদ কাজল,ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান,শরীফ হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত