নয়া কাগজ
বুধবার , ২৬ জুন ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামকে বরণ 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ২৬, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

ভালুকায় উপজেলা পরিষদের প্রথম সভা 
নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামকে বরণ 
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা ও বরণ, বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (২৬ জুন) বুধবার দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রথম সভা ও সংবর্ধনা দেওয়া হয়। নতুন পরিষদের শপথ গ্রহণ করে দুপুরে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় এ সভায় অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এসময় বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদের বিদায়ী বক্তব্য শেষে  বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত