ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে ঈদ উদযাপিত হবে বুধবার (১০ এপ্রিল)।গালফ নিউজ জানায়, সৌদি আরব ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজানের শেষ দিন।শাওয়াল মাসের প্রথম দিন বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ২৯ রমজান সোমবার সন্ধ্যায় মুসলিমদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলতবে এদিন চাঁদ দেখা যায়নি।
হারামাইন এক্স হ্যান্ডলে এক টুইটে জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা যায়নি।রমজানের শেষে নতুন চাঁদ ওঠার মাধ্যমে শাওয়াল মাসের শুরু হয়। এ মাসের প্রথম দিন ঈদুল ফিতর হিসেবে উদযাপন করেন মুসলমান ধর্মাবলম্বীরা।
চন্দ্র বছর অনুযায়ী, রমজান ১২ মাসের মধ্যে নবম মাস। এ মাস শেষ হওয়ার পর ঈদ উদযাপিত হয়।


















