নয়া কাগজ
রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক এক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ২১, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের একজনকে আটক করেছে ভালুকায় মডেল থানা পুলিশ।

রবিবার (২১-০১-২০২৪) তারিখ সকালে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান সিসি টিভির ফুটেজ দেখে ও প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি টিম আন্তজেলা চোর চক্রের এক সদস্য আমির হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমির হোসেন কুমিল্লা জেলার হুমনা থানার কলাগাছিয়া এলাকার শিশু মিয়ার ছেলে।এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গত ১০ই জানুয়ারি বাটাজোড় এলাকায় হৃদয় সুজয় জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে। এর আগে ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফর্দাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে দুলাল নামে আরো একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর