নয়া কাগজ
শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসনের ১০৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ফলাফল নিয়ে উপজেলা পরিষদ হলরুমে সমবেত হন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের কাছে কেন্দ্রভিত্তিক ফলাফল জমা দেওয়া হয়। পরে প্রাপ্ত ফলাফল সংগ্রহ, যাচাই-বাছাই ও সংকলন শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক) পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। ফলে ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হন।

সর্বশেষ - বিভাগীয় খবর