নয়া কাগজ
সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় নিম্নআয়ের মানুষের হাতে হাজ্বী রফিকের ঈদ উপহার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ৮, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব 

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, কোষাধ্যক্ষ বাংলাদেশ আ.লীগ ময়মনসিংহ জেলা, হাজ্বী রফিকুল ইসলাম (হাজ্বী রফিক)’র এর নিজস্ব অর্থায়নে দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

৮ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে প্রায় ১২ হাজার নিম্নআয়ের মানুষের মধ্যে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভালুকা উপজেলায় এক লাক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ঈদ উপহার পর্যায়ে ক্রমে বিতরণ করা হবে। ঈদ উপহার সামগ্রির প্রতিটি ব্যাগের মধ্যে ছিলো- একটি শাড়ি, এক কেজি পোলাউয়ের চাল, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি ও একটি গোছলের সাবান। হাজ্বী রফিক জানান, ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে দোড়গোড়ায় গিয়ে গরীব দুঃখী মানুষের হাতে উপহার তোলে দিচ্ছি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঈদ উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, হাজ্বী শফিকুল ইসলামসহ ওয়ার্ড মেম্বার ও আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ - বিভাগীয় খবর