ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দুই মাসের বকেয়া বেতন, গত ঈদুল ফিতরের বোনাস এবং চাকুরী অবসানের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রোর ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার প্রায় দেড় হাজার শ্রমিকরা।
কারখানা কর্তৃপক্ষের কোন সাড়া পাওয়ায় কলকারখানা ডিআইজি’র কার্যলয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে দুই ঘন্টা পর অবরোধ কর্মসূচি তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
জানা যায়, (১২মে) সোমবার দুপুর বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার কাঠালী পল্লী বিদ্যুত এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
‘শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনের সাথে এ বিষয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে।কারখানা মালিক দেশের বাহিরে অবস্থান করায়, মালিকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে, ইতিমধ্যে তারা জানিয়েছেন ব্যাংক লোন নিয়ে দ্রুতই কারখানা চালু করা হবে এবং আমরা চেষ্টা করছি আগামী ২৫মে এর মধ্যে যেন শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করা যায় সে লক্ষে শিল্প পুলিশ কাজ করছে।’
‘এদিকে দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় কারখানায় কর্মরত শ্রমিকদের বাসা ভাড়া ও দোকান বকেয়া পরিশোধ করতে পারছে না এবং অনেক শ্রমিকদের ঘরে খাবার পর্যন্ত নেই, ধারদেনা করে পরিবার নিয়ে খুব কষ্টে দিনযাপন করছে।’

















