নয়া কাগজ
মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের ২য়দিনের কর্মবিরতি

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ২, ২০২৪ ৭:৩০ পূর্বাহ্ণ

 

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি
কর্মকর্তা-কর্মচারীদের ২য়দিনের কর্মবিরতি
সফিউল্লাহ আনসারী : ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে বিভিন্ন দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীগণ বিদ্যুৎ ব্যবস্থ্যা সচল রেখে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে ।
মঙ্গলবার (২জুলাই) সকাল ১০ টায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় চত্তরে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ কাজে যোগদান না দিয়ে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ফ্যাষ্টুন নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে এক সমাবেশে মিলিত হয়।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন,নিপিড়ণ অব্যাহত রাখা, গুণগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে ও স্মার্ট-টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূত করন সহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবীতে তাদের এ কর্মবিরতি।
এ সময় কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন সদরদপ্তরসহ বিভিন্ন জোনাল অফিসের এজিএম,  ডিজিএমসহ বিভিন্ন পর্যাশের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
সারা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী একযোগে এ দাবী আদায়ের লক্ষে এ কর্মবিরতি পালন করছে বলে জানান আন্দোলনরত বক্তারা।

সর্বশেষ - বিভাগীয় খবর