নয়া কাগজ
বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আটক করেছে র‍্যাব

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ২৯, ২০২৪ ৭:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আটক করেছে র‌্যাব।বুধবার দিবাগত রাত ১টার দিকে গুলশান-১ এর এক বাসা থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং তথ্যটি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে আটক দেখানো হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

গত ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে হত্যা মামলা করা হয়েছে।

২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদের মত বিনিময় সভা

ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

মহান বিজয় দিবসে এবি পার্টি মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা বিনিময়

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

 মে দিবসের ভাবনা_সফিউল্লাহ আনসারী

ভালুকায় ইত্তেফাকের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভালুকায় হবিরবাড়ী ওয়ার্ড বিএনপি নেতার প্রতিবাদ সভা

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

ভালুকায় ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা, দেখার কেউ নেই