নয়া কাগজ
বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

আরিফিন শুভর মা ইন্তেকাল করেছেন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ২৫, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: চিত্রনায়ক আরিফিন শুভর মা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ঢালিউডের আরেক আলোচিত নায়ক জায়েদ খান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ ফযর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।’

নায়কের পারিবারিক সূত্র জানিয়েছে, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন খায়রুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

সাহিত্য সম্মাননা পেলেন কবি কবির সুমন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভরাডোবায় ফিশারিতে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার, ফিশারি মালিককে জরিমানা

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৭

ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  কলকারখানা ডিআইজি’র কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা

১৯ বছর ধরে ব্রিজ ভাঙা! ভাল জায়গায় বিয়ে দেওয়া যায়নি মেয়েকে, দায় নেবে কে? 

ভালুকায় বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক