বুধবার সকাল ১০টায় হবিরবাড়ী ইউনিয়নের একটি হাফেজি এতিমখানা মাদ্রাসায় ৩৫জন ছাত্রের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শরীফ হাসান। উপস্থিত ছিলেন যুবদল নেতা নাছির উদ্দীন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, ছাত্রদলের ফয়সাল সরকার মোস্তকা,ইমরুল খান, ফয়সাল আহমেদ, সিনহা খান,আসাদুজ্জামান, সেলিম, মামুন, স্বপন, নাজমুল, শামীম, শান্ত, রনি,প্রমুখ। ছাত্রনেতা শাকিব খান জানান এই সব সামাজিক কাজ আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক কার্যক্রম,আমাদের ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের সদস্য, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন সাহেব আমাদের প্রতিটি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষের সেবা করতে,মানুষের পাশে থাকে। আমরা সবসময় মানবিক কাজের জন্য প্রস্তুত ছিলাম আছি থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দেশনেত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।


















