নয়া কাগজ
সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় মহাসড়কের পাশে ফেলা ময়লার স্তুপ অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২৮, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

  1. ভালুকায় মহাসড়কের পাশে ফেলা ময়লার স্তুপ অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

সফিউল্লাহ আনসারী :-
ময়মনসিংহের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ ছিল যানজট ও পরিবেশ দূষণের অন্যতম কারণ। স্থানীয়দের ভোগান্তি কমাতে এবার ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।

নিজস্ব অর্থায়নে জমি কিনে সেখানে ময়লা ফেলার জন্য একটি নির্ধারিত ডাম্পিং স্থানের ব্যবস্থা করেছেন তিনি। ফলে মহাসড়কের পাশে অপরিচ্ছন্নতা দূর হয়ে পরিবেশের দৃশ্যমান উন্নয়ন ঘটবে বলে আশা করছেন এলাকাবাসী।

সোমবার (২৮ এপ্রিল) ডাম্পিং স্থলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “এ ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যক্তি পর্যায়ে এমন দায়িত্বশীল কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে দুর্গন্ধ এবং স্বাস্থ্যঝুঁকির অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। মোস্তাফিজুর রহমান মামুনের এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে এখন নির্দিষ্ট স্থানে ময়লা ডাম্পিংয়ের ব্যবস্থা হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে শহীদ জিয়া রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতঃ

ভালুকায় বিয়ের দাবিতে অনশন করছেন দুই সন্তানের জননী

ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  কলকারখানা ডিআইজি’র কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা

হবিগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক নিহত

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন

ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ঔষধ ও চশমা বিতরণ

ময়মনসিংহে রমজানেও নিত্যপণ্যের দাম চড়া

খুলনা বিভাগীয় প্রেসক্লাব এর মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন