নয়া কাগজ
মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১৮, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

ভালুকা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভালুকা রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে ১৬ রমজান স্থানীয় হোটেল সেভেন স্টার এন্ড পার্টি সেন্টারে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইত্তেফাক সংবাদদাতা কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি খলিলুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আনোয়ার আজিজ টুটুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল, বিএনপি নেতা মামুন ফকির, রিপোর্টার্স ইউনিটি’র অন্যতম সদস্য সমকাল প্রতিনিধি এম এ মালেক খান উজ্জল, এস এম শাহাজান সেলিম (রূপালী বাংলাদেশ ও মোহনা টিভি), আতাউর রহমান তরফদার (সংবাদ), রফিকুল ইসলাম রফিক (আনন্দ টিভি ও দিনকাল), মনিরুজ্জামান খান (মানবজমিন), সফিউল্লাহ আনসারী (যায়যায়দিন),কামরুল ইসলাম (এশিয়ান টিভি),বরকত উল্যাহ (নাগরিক টিভি), রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), খোরশেদ আলম জীবন (দেশটিভি বাংলা), শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ) প্রমূখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় বন্যা দূর্গতদের তহবিল সংগ্রহে ‘সাবাশ বাংলাদেশ’ সংস্কৃতিক পরিবেশনা

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকায় ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভালুকায় বিয়ের পর যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূর বিষ খেয়ে আত্মহত্যা

গফরগাঁওয়ে চাঁদা চেয়ে ব্যর্থ জোরপূর্বক স্বাক্ষর নিয়ে লিখে নেওয়া হলো ইটভাটা

ময়মনসিংহ সিটি ভোট: নিরপেক্ষতা রক্ষায় ইসির ৬ নির্দেশনা

ভালুকায় এসইডিপি’র পুরস্কার বিতরণ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত