নয়া কাগজ
শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৪ বাদ জুমা ময়মনসিংহ বড় মসজিদ চত্তর থেকে খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সহ- সভাপতি মাওলানা মশিউর রহমান এর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ এর পরিচালনায় ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ রানের কটুক্তির বিরুদ্ধে গর্জে উঠেন নেতৃবৃন্দ।

খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম বলেন অনতিবিলম্বে যদি নবী সাঃ কে নিয়ে কটুক্তিকারী কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার কে ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সহ সভাপতি জনাব লুৎফর রহমান মাদানি, যুব মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান সাগর, সেক্রেটারি নাজমুস সাকিব, শ্রমিক মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি আশরাফ সরকার, যুব মজলিসের জেলা সদস্য মিছবাহ্ হাবিবুল্লাহ প্রমূখ।

বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনাপাড় মোড়ে শেষ হয়।

সর্বশেষ - বিভাগীয় খবর