নয়া কাগজ
সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

বিভিন্নস্থানে ইফতার অনুষ্ঠানে হামলার প্রতিবাদে গফরগাঁওয়ে গণ-ইফতার অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ২৫, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে ইফতার অনুষ্ঠানে হামলার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গণ-ইফতার কর্মসূচি পালন করেছে স্থানীয় জনতা। রোববার (২৪ মার্চ)৷ গফরগাঁও সরকারি কলেজ মাঠে পবিত্র রমজানের ১৩ তম ইফতার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আলেমদের সমন্বয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

ক্যম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গণ—ইফতার অনুষ্ঠানে মাওঃ মাহদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি মইনউদ্দিন আল হাবীব, মাওঃ মনিরুল ইসলাম শফী নগরী, মাওঃ আনোয়ার হুসাইন আসাদি, মুফতি ইমরান হুসাইন আজাদ, শামীম ফরাজী, আকরাম হোসেন তাহসীন সহ আরো অনেকেই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনিছ বিন সুলতান, মোফাজ্জল আনসারী, শহিদুল ইসলাম, সাংবাদিক আশ্রাফ আলী ফারুকী প্রমুখ।

ইফতারের পূর্বে পবিত্র রমজানে মুসলমানদের সাফল্য, সম্প্রতি ও কল্যাণ কামনায় সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন মাওঃ আজিজুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ধর্মপ্রাণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলিম সংখ্যাগরিষ্টতার দেশে সর্বস্তরে ধর্ম চর্চা বন্ধ করার জন্যই তারা পরিকল্পিতভাবে মুসলমানদের উপর হামলা চলিয়েছে বলে দাবী করেন তারা। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন,

আজকে তারা ইফতারে হামলা করেছে ভবিষ্যতে নামাজিদের উপর হামলা করবে এভাবে একসময় ধর্মীয় অনুশীলন বন্ধ করার দূস্বাহস দেখাবে। উপস্থিত সাংবাদিকদের সামনে বক্তারা বলেন প্রতিবাদ সরূপ আজকে গণ—ইফতার কর্মসূচি পালন করা হয়েছে এবং এধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

গণ—ইফতার অনুষ্ঠানে গফরগাঁও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাজের গন্যমান্য ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

নজরুল ইসলামের নামে সোহাগ মল্লিক কর্তৃক বিভিন্ন অনলাইন পোর্টালে চালানো অপপ্রচারের প্রতিবাদ

তারেক রহমানের ৩১দফাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে – রোকন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত; আহত-৩

ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

চাঁদ না দেখায় বুধবারে ঈদ সৌদি আরবে

ভালুকায় জালিয়াতের মাধ্যমে ভূমি নামজারির অভিযোগ

কুমিল্লায় লালমাই কবিতা উৎসব অনুষ্ঠিত

১১ তম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত

ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  কলকারখানা ডিআইজি’র কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা