নয়া কাগজ
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ, পুনর্নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থী

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকায় ‘প্রহসনের নির্বাচন’ বাতিল করে পুনর্নির্বাচনের দাবি মোর্শেদ আলমের

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অনুষ্ঠিত নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম “ঘৃণিত প্রহসন” আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) উপজেলার জামিরদিয়া এলাকার নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, দিনের আলোয় প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল ও সিল মারার ঘটনা ঘটেছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়েও ভয়াবহ।

মোর্শেদ আলম বলেন, “বিগত স্বৈরাচার হাসিনার সরকারের আমলেও দিনের আলোয় প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল করে এভাবে সিল মারা হয়নি। আমরা দিনের দুপুরে প্রকাশ্যে সংঘটিত ভোট ডাকাতির এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, ভালুকার জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

১১ তম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত

টানা চতুর্থ বারের মত নতুন সরকারের যাত্রা শুরু

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ভালুকায় সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালা খুন ঘাতক খুনি আটক

শহীদ সাংবাদিক তুহিনের দু’সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ

নওগাঁর পত্নীতলায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন