নয়া কাগজ
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় প্রতিবন্ধী যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৩১, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মোঃ সাব্বির রায়হান (২৯) নামে এক প্রতিবন্ধী যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় হামলার শিকার সাব্বির রায়হান লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, তিনি কৃত্রিম হাতের সাহায্যে চলাফেরা করেন এবং ভালুকা বিপিডিবি অফিসে চাকরি করেন। দীর্ঘদিন ধরে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আঃ রশিদ মোঃ ফিরুজ মিয়া (৩৮) নানা ধরনের হুমকি ও হয়রানি চালিয়ে আসছিলেন। ফিরুজ মিয়া একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দিয়ে তাকে মারপিটসহ খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন সাব্বির।

লিখিত বক্তব্যে সাব্বির জানান, গত ২৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভালুকা বাজারে রুহুল আমিনের একটি পানের দোকানের সামনে অবস্থান করছিলেন তিনি। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে ফিরুজ মিয়া লোহার রড হাতে নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। এসময় তার কৃত্রিম হাতটি ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া তার পাঞ্জাবীর পকেট থেকে নগদ ২৫ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

সাব্বির আরও বলেন, হামলাকারীরা তার ডান চোখে আঘাত করে গুরুতর জখম করে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ সম্মেলনে সাব্বির রায়হান জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এসময় তার বাবা রুহুল আমিনও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের নয়া সভাপতি শাওন, সম্পাদক ফেরদৌস

সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে: বিএমএসএফ

ভালুকার মাস্টারবাড়িতে টপস কালেকশন এর শো-রুম উদ্বোধন

১৯ বছর ধরে ব্রিজ ভাঙা! ভাল জায়গায় বিয়ে দেওয়া যায়নি মেয়েকে, দায় নেবে কে? 

ময়মনসিংহের পাগলায় দুই কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সামিউল ইসলাম ভালুকায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত  

ভালুকায় নবীণবরন উদ্ভোধণী ক্লাস

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে- ভালুকায় বিএনপির প্রতিবাদ মিছিল

ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ