নয়া কাগজ
শনিবার , ৮ জুন ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ত্রিশালে ৩টি চোরাই গরুসহ তিন গরু চোর গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ৮, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে তিনটি চোরাই গরুসহ তিনজন গরু চোর কে গ্রেফতার করা হয়েছে। ত্রিশাল থানা পুলিশের অভিযানে উপজেলার কাজির শিমলা দুলাল বাড়ী এলাকার বজলুর রহমান এর পোল্ট্রি ফার্মের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনের পাশ থেকে তাদের আটক করা হয়। তাদের সাথে থাকা ৩টি চোরাই গরুসহ একটি পিকাপ গাড়ী আটক করা হয়। এসময় অজ্ঞাত আরো ২-৩ জন চোর দৌড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজির শিমলা দুলাল বাড়ী এলাকার মোছাঃ শেফালী খাতুন (৪৫) ৭ মার্চ রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে যায়। পরেরদিন সকালে গোয়ালে গরু দেখতে না পেয়ে থানায় কল দিয়ে জানতে পারেন, ত্রিশাল থানা পুলিশ কাজির শিমলা দুলাল বাড়ীর বজলুর রহমান এর পোল্ট্রি ফার্মের সামনে ৩টি গরুসহ তিনজন গরু চোর আটক করেছে। পরে মো. বজলুর রহমান ও ছেলে শেখ সারোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে গরু ৩টি সনাক্ত করে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা।

এসময় জামালপুর জেলার গোড়ার কান্দা এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে মো. আবঃ সালাম (৪৮), রানাগাছা এলাকার আজিজুল হোসেনের ছেলে মুহিদুল ইসলাম মারুফ (২১) ও রংপুর জেলার পীরগাছার রিয়াজুল ইসলামের ছেলে মো. মোশারফ ওরফে শরীফুল (২৪) কে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা চোরাই কাজে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-২০-৮২৭১) জব্দ করা হয়।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতার ছেলে গ্রেফতার

শরীফ ওসমান হাদির মৃত্যুতে মেহেরপুর জেলা শাখা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও দুঃখ প্রকাশ

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ভালুকায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান

ভালুকায় অবৈধ পেট্রোল বিক্রির দোকানে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  

কুমিল্লার মেয়র আরফানুল হক ইন্তেকাল করেছেন

পরিক্ষামূলক পোস্ট