নয়া কাগজ
মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

পঞ্চগড়ে বিজিবির সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৫, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ

মফিজুল ইসলাম 

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাগুড়া ইউনিয়নের রমজানপাড়া এলাকায় সীমান্তের ৪১০ মেইন পিলারের কাছে এই সোনা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান।বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলে বিজিবির একটি টিম সীমান্ত পিলারের কাছে গিয়ে এক ব্যক্তিকে ধানক্ষেতে ঘোরাফেরা করতে দেখেন। সে সময় চাষিরা কাটা ধানের আটি বাঁধছিলেন। সন্দেহজনক ব্যক্তিকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করতেই সে একটি কালো ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগটি খুলে সেখানে প্যাকেট করা বিশটি সোনার টুকরা পাওয়া যায়। এর মধ্যে পনেরোটি বিস্কুট আকৃতির এবং বাকি পাঁচটি ছোট-বড়-মাঝারি বার পাওয়া যায়।

উদ্ধার সোনা পঞ্চগড় জুয়েলারি সমিতিতে নিয়ে পরীক্ষা করা হয়। এতে মোট ৩শ’ ৫১ ভরি চার আনা সোনা পাওয়া গেছে। যার মূল্য তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা যায়নি। এ ব্যাপারে আটোয়ারী থানায় জিডি করা হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর