নয়া কাগজ
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবিতে ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২০, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

 

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ভালুকা উপজেলা ছাত্রদল। প্রশাসনের পক্ষ থেকে সু-বিচারের আশ্বাস দিলে, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, ২০ এপ্রিল (রবিবার) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এসে আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ছাত্রদলের নেতাকর্মীরা । বিক্ষোভকারী ছাত্রদল নেতারা বলেন, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভালুকা ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যার সাথে জরিতদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজের আহবায়ক আলী রাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদল নেতা জন সরকার , রাজন , দোক্তার জামান সাব্বির প্রমূখ। ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের খবর পেয়ে মডেল থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে মহাসড়ক থেকে সুন্দর ভাবে সড়িয়ে দেয়া হয় , পরে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ব্যাচের শিক্ষার্থী। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান পাঠকবাড়ী গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় কবিতা আড্ডা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

ভালুকায় ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভালুকায় অবৈধ পেট্রোল বিক্রির দোকানে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার

সফিউল্লাহ আনসারীর‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইয়ের মোড়ক উন্মোচন

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

মে দিবস শ্রমিক অধিকার আদায়ের দিন—সফিউল্লাহ আনসারী

দেশের বিভিন্ন স্থানে বাস-প্রাইভেটকার ও স্কুলে আগুন

খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন: রাষ্ট্রপতি