নয়া কাগজ
সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে— সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ২৬, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে—
সংবাদ সম্মেলন 
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে, এসব ঘটনার প্রতিবাদে তিনি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, গত রোববার (২৫ জানুয়ারি) বাটজোর বাজারে প্রচারণা শুরু করলে তার ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এরপর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। এ সময় যানবাহন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পুড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, সোমবার (২৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তার এক সমর্থককে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে মহিলা কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং প্রচারণার সরঞ্জাম আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তিনি কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছারুয়ার জাহান এমরান, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মহিলা দলের বহিস্কৃত নেত্রী খালেদা নার্গিসসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস ড্যারেন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভালুকায় মানববন্ধন

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ, দুইজনের মৃত্যু 

ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামকে বরণ 

ইনিসপেয়ার ইউনিটি বিডি – ঐক্য গঠন এর পক্ষ থেকে ফ্রী মেডিকেল সেবা ও ঔষুধ বিতরণ

ভালুকায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকায় প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

ভালুকা পৌর তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন