নয়া কাগজ
মঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

গাজীপুরে নারীর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ৯, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

হাসান মাহমুদ শুভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ইট দিয়ে মাথা থেতলানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে কোনাবাড়ি থানার আমবাগ পশ্চিমপাড়া থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহতের পিছনে ইট দিয়ে থেতলানোসহ মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আছিয়া বেগম (৩০) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওল ভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।তার পরনে লাল-সাদা রঙের ছাপা জামা ও নীল রঙের জ্যাকেট এবং হলুদ রঙের ট্রাউজার রয়েছে।

পুলিশ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ইট দিয়ে মাথা থেতলে ওই নারীকে হত্যার পরে মরদেহ ওই স্থানে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গত রাতে কোন এক সময় তাকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার ঠিকানা সনাক্ত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম জানান, এটি একটি হত্যার ঘটনা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা শাখা

ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতি

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজসহ ১৩ জনের নামে হত্যা মামলা

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ঔষধ ও চশমা বিতরণ

ভালুকায় ছয় মাস সংসারের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষন মামলা, স্বামী জেলে

ভালুকায় আ’লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে বাবা খুন