নয়া কাগজ
সোমবার , ৮ জানুয়ারি ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

চাঁদপুরের মেঘনা থেকে তিনদিন পর সৈনিকের স্ত্রীর লাশ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ৮, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অলি উল্লাহ নামের এক সৈনিকের স্ত্রী নিখোঁজ রিনা আক্তারের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় জেলার হাইমচর উপজেলার মেঘনার দুর্গমচর গাজীপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার মধ্যরাতে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় ঘনকুয়াশার কবলে পড়ে বিপরীতমুখী কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খায় এমভি সুন্দরবন-১৬ নামে যাত্রীবাহী লঞ্চ।

এ সময় ওই লঞ্চের যাত্রী রিনা আক্তার নদীতে পড়ে নিখোঁজ হন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মো. মনিরুল জানান, নিখোঁজের সন্ধানে গত তিন দিন ধরে নদীতে অভিযান অব্যাহত ছিল। এরই মধ্যে সোমবার দুপুরে ভাসমান অবস্থায় মরদেহটির সন্ধান মেলে। যা ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণের ভাটিতে।গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার সদরঘাট থেকে ছেড়ে বরিশাল যাচ্ছিল এই লঞ্চটি। এ সময় মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে।

এদিকে, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, দুর্ঘটনার শিকার রিনা আক্তারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী লঞ্চ এবং কার্গো জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

প্রথম জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত

সাবেক বিচারপতি মানিক গ্ৰেপ্তার

জেলা আইনজীবী সমিতি শেরপুর এর বিনা প্রতিদ্বন্দিতায় চুড়ান্ত ফলাফল

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকায় পঞ্চম দিনের কর্মবিরতি

খিলগাঁওয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  

ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চবি ল্যাবরেটরি স্কুলে নিয়োগে স্বজনপ্রীতি ও প্রশাসনিক প্রভাবের অভিযোগ: স্বচ্ছতার সংকট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি— সফিউল্লাহ আনসারী