নয়া কাগজ
মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় এসইডিপি’র পুরস্কার বিতরণ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ২৯, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ণ

ভালুকায় এসইডিপি’র পুরস্কার বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় এসইডিপি’র পুরস্কার বিতরন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংযুক্ত কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সহকারী অধ্যাপক ড. হারিছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরির্দশক লাভলী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, এ্যপোলো ইনস্টিটিউট এর অধ্যক্ষ এর আর এম শামছুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের ২০২২-২০২৩ সনের ৩১জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অতিথিগণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ সিটি ভোট: নিরপেক্ষতা রক্ষায় ইসির ৬ নির্দেশনা

ভালুকায় দুই শিশু সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভালুকায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ, পুনর্নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থী

ভালুকায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভালুকায় ধর্ষন ও নিপিড়ন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি— সফিউল্লাহ আনসারী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় কবিতা আড্ডা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা, শোভাযাত্রা, সমাবেশ ও সাংবাদিকদের মিলনমেলা-২৬ অনুষ্ঠিত