নয়া কাগজ
বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১৭, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ

কামাল হোসেন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার ১৫ যাত্রী নিহত হয়েছে। এসময় আরও আহত হয়েছে ১৬ জন। বুধবার দুপুরে ঝালকাঠি পৌর এলাকার গাবখান সেতুর পূর্ব টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে মৃত্য ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারীদের তিন লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, বরিশাল বিয়ে বাড়িতে যাচ্ছিল একটি প্রাইভেটকার ও তিনটি অটোরিকশা যাচ্ছিল শহরে। দুপুর দুইটারদিকে গাবখান টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষা করছিল একটি প্রাইভেট কার ও তিনটি অটোরিকশা। এ চারটি যানবাহন ঝালকাঠি শহরের মধ্যে যাচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক (খুলনা মেট্রো ০৯৫৭) প্রাইভেটকার ও অটোরিকশাগুলোকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকার ও অটোরিকশাগুলো। ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার ৬ যাত্রী। পরে প্রাইভেটকার থেকে আরো ৯ যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৯জনের মৃত্যু হয়। ১৫ জনের মধ্যে শিশু রয়েছে চারজন, নারী তিন জন ও পুরুষ আটজন। নিহতদের বাড়ি রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলায়।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

ভালুকায় বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত 

ভালুকার সিডস্টোর বাজারে বিসমিল্লাহ সুইটস এর শুভউদ্বোধন  

ভালুকায় সংবাদ সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের আধুনিক কবি — সফিউল্লাহ আনসারী

ব্র্যাকের উদ্যোগে মুক্তাগাছায় মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফেনীতে ১৭ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৮

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আটক করেছে র‍্যাব