নয়া কাগজ
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

টঙ্গীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৬, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া সুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল আউচপাড়ার আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের নেতা হিসাবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কতিপয় লোক ইসমাইল হোসেনকে বাসা থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসমাইল গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা আক্তার আশার ভাই।

সর্বশেষ - বিভাগীয় খবর