নয়া কাগজ
মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

নড়াইলে ইমামের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২৩, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ

ফরহাদ খান

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ইতি বেগম (৪০) নামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার গোবরা গ্রামে নিজেদের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইতি গোবরা গ্রামের মাওলানা শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুল লোহাগড়া উপজেলার মোচড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শফিকুল ইসলাম লোহাগড়ার মোচড়ার মসজিদে ইমামতি করায় স্ত্রী ইতি বেগম গোবরায় বাড়িতে একা থাকতেন। শফিকুল মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। শফিকুলদের বাড়িতে বাগেরহাটের ফকিরহাট এলাকার দিনমজুর মনিরুল মোল্যা ভাড়া থাকতেন। মাস দুয়েক আগে মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে ওই ভাড়াবাড়িতে একাই অবস্থান করেন। ঈদের ছুটি কাটিয়ে ইমাম শফিকুল গত ১৭ এপ্রিল কর্মস্থল লোহাগড়ায় আসেন। এরই মধ্যে রোববার রাতে স্ত্রীকে হত্যার বিষয়টি জানতে পারেন।

ইমাম শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে আমরা সংসার করছি। দাম্পত্য জীবনে আমাদের সন্তান হয়নি। তবে আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। বিশ্বাস করে বাগেরহাটের মনিরুলকে বাড়িতে ভাড়া দিয়েছিলাম। মনিরুল আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র জব্দ করেছি। সন্দেহভাজন পলাতক মনিরুল মোল্লাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - বিভাগীয় খবর