নয়া কাগজ
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

বান্দরবানে মিয়ানমারের সেনাদের গুলিতে ইউপি সদস্য আহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১২, ২০২৪ ১:৫৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে সাবের আহমদ নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আহত হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার এতথ্য নিশ্চিত করেছেন। আহত সাবের আহমদ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য।

সোমবার বিকেল ৪টার দিকে জামছড়ি এলাকায় তিনি আহত হন। নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার জানান,  সোমবার বিকেল ৪টার দিকে সীমান্ত এলাকা জামছড়ি মসজিদের পাশে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন ইউপি সদস্য সাবের আহমদ। এ সময় সীমান্তের ওপার থেকে আসা একটি গুলি তার কোমরে লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়াকে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - বিভাগীয় খবর